গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি) এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. ফ্যান জিং। তিনি ফিতা কেটে নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন এবং এ সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় সার্ভিস সক্ষমতা আরও জোরদার করার বিষয়ে হায়ারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। নতুন এই চট্টগ্রাম ডিরেক্ট সার্ভিস সেন্টার নগরী ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য দ্রুত সেবা প্রদান, সহজতর সহায়তা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি থেকে দক্ষ ও পেশাদার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হায়ার বাংলাদেশের সার্ভিস নেটওয়ার্কে রয়েছে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ইএসসি) এবং ৮০টিরও বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার (এএসসি)। এই বিস্তৃত নেটওয়ার্ক দেশের ৬৪টি জেলার গ্রাহকদের সেবা প্রদান করছে। এছাড়াও গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে কল করে ২৪/৭ সার্ভিস সাপোর্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং স্থানীয় সেবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।