শুক্রবার (১৭ এপ্রিল) লিকেজ মেরামতের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে। ফলে ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওইসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।