গাজা থেকে ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে হামলা বাড়ানোর হুমকি ইসরায়েলের
গাজা থেকে ইসরায়েলের দিকে ঘুড়ি, ড্রোন ও বেলুন ওড়ানো বন্ধ না হলে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল। রোববার (২৩ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ সতর্কতা দেন। পাশাপাশি এসব উৎক্ষেপণের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যেসব এলাকা থেকে এগুলো ওড়ানো হচ্ছে, সেসব এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।