ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়াল
বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত দেশটির আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।