সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী আবুধাবিতে রোববার (১৭ মে) একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে ড্রোন হামলা হয়েছে। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিন আবুধাবি তথ্য দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তেজস্ক্রিয়তার নিরাপত্তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থাও নিশ্চিত করেছে, এই ঘটনা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বা নিরাপত্তার ওপর কোনো প্রভাব ফেলেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট স্বাভাবিকভাবেই সচল রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া