রোববার (৪ এপ্রিল) লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে হিজবুল্লাহ বিরোধী রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হয়েছেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বিবিসিকে জানায়, হামলা মূল লক্ষ্যকে টার্গেট করতে ব্যর্থ হয়েছে। ওই হামলায় লেবাননের অন্যতম খ্রিস্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা পিয়েরে মুভাদ ও তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হয়েছেন। এই হামলার জন্য আইডিএফ দুঃখ প্রকাশ করছে। ভুল টার্গেটে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করছে করছে তারা।
লেবাননের যে ভবনে হামলা হয়েছে সেটি ছিল একটি অ্যাপার্টমেন্ট। যেটি বৈরুতের পূর্বে অবস্থিত। যেখানে মূলত খ্রিস্টানদের বসতি ছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে একজন পুরুষ এবং দুইজন নারী নিহত হয়েছেন।
স্থানীয় মেয়র জানান, যে ভবনে হামলা চালানো হয়েছে সেই ভবনের নিচতলায় বসবাস করতেন নিহতরা।
এই ঘটনায় লেবানিজ ফোর্সেস পার্টি বলেছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না। সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহতের আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ঈস্টার সানডে উদযাপন করছিলেন।