ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইরানের অবকাঠামোগুলোতে পুরোদমে হামলা অব্যহত রাখে। হামলা চালানো আসালুয়েহর এই পেট্রোকেমিক্যাল স্থাপনাটি ইরানের দেশটির মোট পেট্রোকেমিক্যালের প্রায় অর্ধেক উৎপাদন করত।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত সপ্তাহে আরও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দুইটি কারখানায় ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রপ্তানি করে থাকে।