মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ এপ্রিল) অত্যন্ত আক্রমণাত্মক ও গালিগালাজপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, আগামী মঙ্গলবার নাগাদ হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোকে লক্ষ্যবস্তু বানাবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘মঙ্গলবার হবে ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে—সবকিছু একসঙ্গে ঘটবে। এমনটা আগে কেউ কখনো দেখেনি!!!’
এক মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান ওই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে রেখেছে।
এই প্রসঙ্গ টেনে ইস্টার সানডের সকালে করা পোস্টে ট্রাম্প আরও লেখেন, ‘প্রণালিটা খুলে দাও, উন্মাদ শয়তানের দল! নাহলে তোমরা নরকে বাস করবে—শুধু দেখে যাও!’
ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে শনিবার গভীর রাতে উদ্ধার করার পর তিনি এই ঘোষণা দিলেন।
তথ্যসূত্র: রয়টার্স