ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহস্পতিবার এক বৈঠক শেষে এ আহ্বান জানান তারা। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দেশগুলোর মধ্যে রয়েছে—কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
তারা হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত না করার আহ্বানও জানান।
একই সঙ্গে লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে দেশটির সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।