ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালানোর পর আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েই চলেছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ খবর জানানো হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে দাম আরও বাড়তে পারে।
তেলবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটস-এর প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ওমান ও দুবাইয়ের মতো বেঞ্চমার্ক তেলের দাম ইতোমধ্যে ১৫০ ডলার ছাড়িয়েছে। ফলে ২০০ ডলার এখন আর অসম্ভব নয়।’