ইরানের অবকাঠামোয় হামলা হলে পাল্টা একই ধরনের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শত্রুপক্ষকে বুঝতে হবে—তারা যা-ই করুক না কেন, তাৎক্ষণিক এবং সমানভাবে জবাব দেওয়া হবে।’
গালিবাফ আরও বলেন, “আমরা আজ ‘চোখের বদলে চোখ’ নীতিতে এগোচ্ছি—এখানে কোনো আপস নেই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয়, তবে ইরানও নিঃসন্দেহে প্রতিপক্ষের অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করবে।’