তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটোর বিমান প্রতিরক্ষাব্যবস্থা।
বৃহস্পতিবার (৪ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ‘ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসার সময়’ শনাক্ত করা হয়।
ন্যাটোর সদস্য দেশ তুরস্ক এক সতর্কবার্তায় বলেছে, ‘আমরা সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, যা এই সংঘাতকে পুরো অঞ্চলে আরও ছড়িয়ে দিতে পারে।’