একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হলেও এখনো ইরানের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমরা একাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি, যা ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় হুমকি ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা অব্যাহত রাখব এবং নিক্ষেপের সংখ্যা কমিয়ে আনব। তবে শাসকগোষ্ঠীর এখনো উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করার মতো নয়—এটি স্মরণ রাখতে হবে।’