ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার ওই বিদ্যালয়ে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এর আগে মিডল ইস্ট আই-এর ইরান প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত শাজারেহ তায়্যেবে প্রাথমিক বিদ্যালয়ে এ হামলা হয়।
হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। বিস্ফোরণের পর বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।