মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি নিরাপদ দেশ চান এবং সেটিই নিশ্চিত করা হবে। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে প্রকাশিত ভিডিও বার্তার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। ট্রাম্প বলেন, ‘আমি একটি নিরাপদ জাতি চাই, এবং আমরা সেটিই পেতে যাচ্ছি। মানুষের জন্য আমি শুধু স্বাধীনতাই চাই।’
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি সম্ভবত বহু প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ হতে পারে।’