ঈদেই মুক্তি পেতে যাচ্ছে বুবলীর ‘পিনিক’
ঢাকাই চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর! চলতি বছরের রোজার ঈদ থেকেই যে বিষয়টি নিয়ে অধীর আগ্রহে ছিলেন তার ভক্তরা, অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সব ধোঁয়াশা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘পিনিক’।