মিম-শুভর ‘গুলগুলি পিঠা’
আসন্ন ঈদের সিনেমার মিছিলে যেন বড়সড় ধামাকা হতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ট্রেলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এমন আবহে মুক্তি পেল সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’, যা ঈদ উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে।