গানপোকা’র প্রথম অ্যালবাম ‘গতিজড়তা’
প্রতিষ্ঠার পনেরো বছর পর প্রথম অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘গানপোকা’। কাব্যিক কথা ও লোকঘরানার সুরে ইতিমধ্যেই মঞ্চে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও এতদিন পর্যন্ত কোনো অ্যালবাম প্রকাশ করেনি তারা। এবার সে উদ্যোগই নিয়েছে ব্যান্ডটি।