৫ টাকার নতুন নোট আনলো বাংলাদেশ ব্যাংক
নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকার নোট বাজারে এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকেই বাজারে পাওয়া যাবে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এই নোট। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।