রাজনীতিকদের এক্স অ্যাকাউন্ট হ্যাক ধসিয়ে দিতে পারে জনপ্রিয়তা
রাজনীতিকদের এক্স অ্যাকাউন্ট হ্যাক ধসিয়ে দিতে পারে জনপ্রিয়তা

ডিজিটাল যুগে রাজনীতি যতটা জনমুখী হয়েছে, ততটাই ঝুঁকির মুখে পড়েছে রাজনৈতিক নেতৃত্বের অনলাইন নিরাপত্তা। তারই এক বড় উদাহরণ ২০২০ সালে ঘটে যাওয়া আলোচিত এক্স (সাবেক টুইটার) হ্যাক কাণ্ড, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনসহ বিশ্বের শীর্ষস্থানীয় বহু রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেই ঘটনায় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠেনি, বরং রাজনীতি, জনআস্থা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপরও এর গভীর প্রভাব পড়ে।