‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই সম্মাননা তুলে দেন।