ই-মেইলে হুমকি, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় গুলশান ও বারিধারার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দূতাবাসগুলোর সামনে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে।