গত ১৭ বছরে ঘরে ঘরে শুধু মাদক পৌঁছেছে: হুইপ অপু
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘গত ১৭ বছরে দেশের সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদকের বিস্তার গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে, এমনকি এর প্রভাব পৌঁছে গেছে ঘরে ঘরে। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’