হিট স্ট্রোক: তীব্র গরমে আমাদের করণীয়
বর্তমানে দেশে চলমান তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হিট স্ট্রোক একটি গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থা, যা দ্রুত শনাক্ত ও চিকিৎসা না করা হলে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই হিট স্ট্রোক সম্পর্কে সঠিক ধারণা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জানা অত্যন্ত জরুরি।