অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পেসারদের তাণ্ডবে প্রথম দিন শেষে চালকের আসনে টাইগাররা
দুই দশক আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল একটাই, ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে বদলেছে অনেক কিছু, কমেছে দুই দলের শক্তির ব্যবধানও। তাই এবার তাসমান পাড়ে পা রাখার আগে লক্ষ্যটা ছিল আরও বড়; জয়। সেই স্বপ্ন যে শুধু কথার কথা নয়, ডারউইন টেস্টের প্রথম দিনেই তার জবাব দিয়েছে বাংলাদেশ। অজিদের ঘরের মাঠে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে টাইগাররা।