রেফারি থেকে প্রেসিডেন্ট, ফাইনালের আগে যত চমক
বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের লড়াই নয়। মাঠে বল গড়ানোর আগেই আলোচনায় উঠে আসে নানা পরিসংখ্যান, পুরোনো ইতিহাস, কুসংস্কার আর অদ্ভুত সব মিল কিংবা অমিল। এবারও তার ব্যতিক্রম নয়। নিউজার্সিতে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা জিততে মাঠে নামার আগে দুই দলকে ঘিরে রয়েছে একের পর এক চমকপ্রদ তথ্য।