মেসির জন্য হলিউডেও আলাদা নিয়ম, শুটিং সেটে যা করেন তিনি
হলিউডের শুটিং সেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বারবার রিটেক কিংবা দীর্ঘ প্রস্তুতি খুবই স্বাভাবিক বিষয়। তবে সেখানে যদি উপস্থিত থাকেন লিওনেল মেসি, তাহলে বদলে যায় সব নিয়ম। নির্ধারিত সময় শেষ হলেই কাজ গুটিয়ে চলে যান আর্জেন্টাইন মহাতারকা। বিদায়ের আগে শোনা যায় তার পরিচিত শব্দ, ‘ভামোস’ (চললাম)।