ট্রাম্পকে ঘিরে যত গুলি ও হত্যাচেষ্টা
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনারে গুলির শব্দ শোনা গেলে সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন হিলটনের বলরুম থেকে সরিয়ে নেয়। এ ঘটনা এমন একের পর এক নিরাপত্তা হুমকির তালিকায় নতুন সংযোজন, যা আধুনিক কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যায়নি।