গণপরিবহনে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শিত হবে: সড়কমন্ত্রী
শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।