ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।