ঈদ আনন্দে নতুন স্মার্টফোন, ৪০-৫০ হাজার টাকায় সেরা ৪টি অপশন
ঈদ আনন্দে নতুন স্মার্টফোন, ৪০-৫০ হাজার টাকায় সেরা ৪টি অপশন

দীর্ঘ এক মাস সংযম-সাধনার রমজান শেষে আসে ঈদুল ফিতর। এত অপেক্ষার কারণে আয়োজনটাও হয় বিশেষ। ঈদকে ঘিরে কেনাকাটার ব্যস্ততায় সরগরম হয়ে আছে চারপাশ। অনেকেই পোশাক ও লাইফস্টাইল পণ্যের দিকে ঝুঁকলেও গ্যাজেটপ্রেমীরা আবার এই সময়টিকে নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সুযোগ হিসেবে দেখেন। তাই যারা এই ঈদে দারুণ পারফরম্যান্স ও আধুনিক ফিচারসমৃদ্ধ একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য বাজারে রয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে ৪টি প্রিমিয়াম মানের স্মার্টফোন। এর মধ্য থেকে আপনি কোনটি বেছে নেবেন, ঈদের আগেই ঠিক করে নিন, যাতে ঈদ আনন্দে আপনার হাতেও থাকে নতুন স্মার্টফোন।