হাইকোর্টে নজিরবিহীন জালিয়াতির ‘মাস্টারমাইন্ড’ কারা?
আদালতের নথিতে কলমের এক খোঁচায় গায়েব হয়ে গেল ১৬ কেজি স্বর্ণ! সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া সাড়ে ১৭ কেজি স্বর্ণ হাইকোর্টের নথিতে হয়ে গেল মাত্র দেড় কেজি। এই জালিয়াতির মাধ্যমে আসামিরা জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হয়ে গেলেও, ঘটনাটি জানাজানি হওয়ার পর বিচার বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে।