জ্বালানি সংকটে স্থবির ভোমরা বন্দর
দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বর্তমানে জ্বালানি সংকটজনিত এক গভীর অচলাবস্থার মুখে পড়েছে। সম্প্রতি পূর্ণাঙ্গ কাস্টম হাউজে উন্নীত হওয়া এই বন্দর থেকে অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের আশা তৈরি হলেও ডিজেলের তীব্র ঘাটতি সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।