প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫ সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।