ছাঁটাই হলেন আর্জেন্টিনাকে কাঁদানো সেই কোচ
বিশ্বকাপের ঠিক আগে এমন সিদ্ধান্ত, সাধারণত দলগুলো এড়িয়ে চলে। কিন্তু সৌদি আরব যেন উল্টো পথেই হাঁটল। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি, আর ঠিক তখনই কোচ হারভে রেনার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।