সোনালের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় বঞ্চিত ভারত
গলের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার হার প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। প্রথম ইনিংসে মাত্র ২৯০ রানে অলআউট হওয়ার পর ভারতের ইনিংস ঘোষিত হয়েছিল ৯ উইকেটে ৫০৩ রানে। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কানদের চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে লিড ছিল মাত্র ২৬ রানের। সেখান থেকে ম্যাচের গল্পটাই বদলে দিলেন সোনাল দিনুশা।