হারানো ছাগল খুঁজতে গিয়ে সোনার খনি, গড়ে উঠেছে নতুন জনপদ
হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বেরিয়েছিলেন কেনিয়ার পশ্চিমাঞ্চলের রাখাল মানাসে লোমাচার। কিন্তু ছাগলের বদলে তার ভাগ্যে জুটল সোনা। নদীর তীরে কয়েকজন নারীকে সোনা খুঁজতে দেখে তাদের সঙ্গে যোগ দেন ৩৩ বছর বয়সী লোমাচার। সেখানেই তিনি প্রায় ৩ গ্রাম সোনা পান। পরে সেই সোনা বিক্রি করে পান ৩৬ হাজার কেনিয়ান শিলিং, যা প্রায় ২৮০ মার্কিন ডলারের সমান। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।