সোনালী ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় চক্রের এক সদস্য।