রাশিয়ার হৃদপিণ্ডে ইউক্রেনের আঘাত, কাঁপল সেন্ট পিটার্সবার্গ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন এক নাটকীয় অধ্যায়ের সাক্ষী হলো রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মশহর হিসেবে পরিচিত এই নগরীতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার খবর প্রকাশিত হয়েছে। হামলার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটে, বেশ কয়েকজন আহত হন এবং গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।