এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রে থাকবে সিসিটিভি ও কড়া নজরদারি
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল (বুধবার ২ জুলাই) থেকে শুরু হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে আনা হয়েছে কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারির আওতায়।