সাপের ছোবলের পর হাসপাতালে ভর্তি, চিকিৎসা শেষে ধরিয়ে দেওয়া হলো ১৫ কোটি টাকার বিল
বিষধর সাপের ছোবল থেকে অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও এবার চিকিৎসা ব্যয়ের বিশাল অঙ্কের বিল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্রিস হাওয়ার্থ। সাপের বিষের প্রভাব কাটাতে দীর্ঘ চিকিৎসার পর তার হাসপাতালের বিল দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকারও বেশি।