মাদুরোর আগেও যুক্তরাষ্ট্রের হাতে আটক হন যেসব বিশ্বনেতারা
লাতিন আমেরিকার রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী প্রথার ধারাবাহিকতায় আবারও সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ বেছে নিল হোয়াইট হাউস। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন ডেল্টা ফোর্সের এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।