স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই: রামিসার মা
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষী দিয়েছেন রামিসার মা পারভিন আক্তার। সাক্ষ্যতে শিশু রামিসাকে কীভাবে খুঁজে পান, ওই সময় কী কী করেছিলেন ও দেখেছিলেন তার বর্ণনা দেন তিনি।