সাংবাদিক আনিস আলমগীরের জামিন
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।