সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তালা তৈরির কারখানার শ্রমিকেরা। বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ উথলী-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এই অবরোধ শুরু হয়।