সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে কমেডিয়ান সময় রায়না, বড় অঙ্কের জরিমানা
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে কমেডিয়ান ও ইন্ডিয়াস গট ল্যাটেন্ট অনুষ্ঠানের সঞ্চালক সময় রায়নাসহ চারজনের ওপর ৩ লাখ রুপি জরিমানা আরোপ করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।