উপপরিচালকের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অধীনে বাস্তবায়নাধীন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র প্রকল্পের উপপরিচালক শেখ মোহাম্মদ মোতালিবের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আত্মীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রকল্পের বিভিন্ন কেনাকাটায় আর্থিক কেলেঙ্কারিসহ প্রকল্পে কর্মরত নারী কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।