মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলা, দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে মুন্না বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে।