সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে
চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত (৬ মাসের) জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ মাস সঞ্চয়পত্রের মুনাফার বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।