সাবেক এমপি ও সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক এমপি সানজিদা খানম এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।